• বুধবার , ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

'নতুন অস্ত্র ও রণকৌশলে চমকে যাবে শত্রুরা', ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

'নতুন অস্ত্র ও রণকৌশলে চমকে যাবে শত্রুরা', ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে দেখা যাচ্ছে, রুদ্ধদ্বার বৈঠকে আসলে কী আলোচনা হচ্ছে সে বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কিছু জানাতে চাইছে না। রোববার (১০ মে) সেনাবাহিনীর একজন মুখপাত্র সতর্ক করে বলেন, যদি তাদের ওপর আবারও হামলা চালানো হয়, তবে ইরানের শত্রুরা নতুন ধরনের অস্ত্র, আধুনিক যুদ্ধ কৌশল এবং ভিন্ন রণক্ষেত্রের মুখোমুখি হবে, যা তাদের জন্য বিস্ময়কর হতে পারে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যেসব দেশ ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণ করবে, তারা হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের ক্ষেত্রে গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে।