গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:০৩ ২১ জানুয়ারী ২০২৫
যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার গাজায় প্রবেশ করেছে ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘ জানিয়েছে, এই সংখ্যা হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে, গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো অব্যাহত রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টারদের তথ্য অনুযায়ী, সোমবার ৯১৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে।
জাতিসংঘ বরাবরই ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির জন্য ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে।
রোববার , যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয়, সেদিন গাজায় প্রবেশ করেছিল ৬৩০টি ত্রাণবাহী ট্রাক।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর গত রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





