সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্র্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার


প্রকাশিত: ০৩:০১ ১১ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছেন, এখন সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সময়। ক্ষমতায় আসার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ আল-বশির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
২৭ নভেম্বর থেকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ায় ক্ষমতাসীন বাশার সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। মাত্র ১২ দিনের অভিযানে বিদ্রোহীরা বাশার আল-আসাদের দুই দশকের শাসনের অবসান ঘটায়। রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে আসে এবং বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ার মস্কোয় অবস্থান করছেন।
বিদ্রোহীদের বিজয়ের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি, বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
আল-জুলানি বলেছেন, সিরিয়া এখন যুদ্ধের পরিবর্তে পুনর্গঠন ও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিরিয়া যুদ্ধ করে ক্লান্ত। আমরা আর কোনো যুদ্ধে জড়াতে যাচ্ছি না। এই দেশ স্থিতিশীলতার পথে এগোবে।’
এছাড়া, যুদ্ধাপরাধ এবং নির্যাতনের জন্য বাশার সরকারের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন আল-জুলানি। তিনি বলেন, আমরা একটি নতুন, স্থিতিশীল এবং সমৃদ্ধ সিরিয়া গড়ে তুলতে চাই। যুদ্ধ নয়, শান্তি এবং উন্নয়নের পথে আমরা অগ্রসর হচ্ছি।
মোহাম্মদ আল-বশির তার বক্তব্যে বলেন, এখন সিরিয়ার জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করার সময়। যুদ্ধের দিনগুলো আমাদের পেছনে ফেলে আসতে হবে। আমরা একটি নতুন সিরিয়া গড়ার পথে হাঁটছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




