মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি: এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা


প্রকাশিত: ০৬:২৭ ১০ আগস্ট ২০২৫
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় রবিবার ভোররাতে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দারা সন্দেহজনক আচরণ করছে বলে মনে করে তিনজনকে ধাওয়া করে ধরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে।
আহতরা হলেন—জাকির শেখ, ইস্রাফিল মাতুব্বর (৪২) ও বাবুল শিকদার (২৭)। জাকির শেখ ওই এলাকার বাসিন্দা ওয়াজেদ শেখের ছেলে। গণপিটুনির সময় একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি জাকিরের চোখ উপড়ে ফেলার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে। গুরুতর আহত জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুইজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনাবলির কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রেক্ষিতে তারা এ ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তবে পুলিশ ও প্রশাসনের সতর্কতা এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




