গুজরাটে ‘বাংলাদেশি’ তকমায় মুসলিম নাগরিকদের হয়রানি!


প্রকাশিত: ০৯:৩২ ৩০ এপ্রিল ২০২৫
ভারতের গুজরাট রাজ্যে বাংলাদেশি সন্দেহে সাড়ে ৬ হাজার মুসলিমকে আটক করেছে রাজ্য পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তিরা অবৈধভাবে বসবাস করছিলেন এবং অনেকের নকল পরিচয়পত্র ছিল। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধান বলছে, অধিকাংশই বাংলা ভাষাভাষী ভারতীয় মুসলিম—উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা, যাদের বৈধ পরিচয়পত্র রয়েছে।
আহমেদাবাদ ও সুরাটে চালানো এই অভিযানে শুধু আটকই নয়, মুসলিম অধ্যুষিত চান্দোলা লেক এলাকায় বুলডোজার দিয়ে বহু বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে স্থানীয় মুসলিমদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো এবং মিডিয়া একে অবৈধ হয়রানি ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, "জাতিগত ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে গোষ্ঠীবদ্ধভাবে নাগরিকদের টার্গেট করা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।"
জাতিসংঘ মানবাধিকার কমিশনও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে। তবে ভারতীয় কেন্দ্রীয় সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
চান্দোলা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কোনও ধরনের নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় এক প্রবীণ মুসলিম নাগরিক বলেন, “আমরা ভারতীয় নাগরিক, আমাদের ভোটার আইডি, আধার কার্ড সবই আছে। তবু আমাদের বাংলাদেশি বানিয়ে তাড়ানো হচ্ছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




