হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে জটিলতা তৈরি হয়েছে: শশী থারুর!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:১১ ১২ ফেব্রুয়ারী ২০২৫
ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করেছে এবং এটি কংগ্রেসের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে।
১০ ফেব্রুয়ারি, সোমবার নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শশী থারুর এসব কথা বলেন। হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "এটি পরিস্থিতি জটিল করে তুলেছে। হাসিনার বক্তব্য আমাদের জন্য কিছুটা দ্বিধার সৃষ্টি করেছে।"
শশী থারুর আরও বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর প্রতি ভারতকে খুব সতর্ক থাকতে হবে, কারণ বর্তমানে পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠেছে। তিনি ভারতীয় পররাষ্ট্রনীতির বিষয়ে দুটো গুরুত্বপূর্ণ মাপকাঠি তুলে ধরেন: এক, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়া উচিত নয়; আর দুই, বাংলাদেশের জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত।
ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী বলেন, "বাংলাদেশ আমাদের পাশেই, তাই সেখানে যা কিছু ঘটছে তা আমাদের সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তবে, আমি মনে করি না যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রুভাবাপন্ন। তবুও, সতর্কতা বজায় রাখতে হবে।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই




