স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ


প্রকাশিত: ০৪:৪৪ ১০ আগস্ট ২০২৫
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী উভয় লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা সকাল ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করে। তবে বিকল্প পথে শহর ঘুরে যান চলাচল করানো হচ্ছে।
এর আগে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে মানববন্ধন, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে তারা সম্প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না আসায় আজ তারা সড়ক অবরোধে নামেন।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে ১,২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা—পাঁচটি বিভাগে পাঠদান চলছে। নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হলেও এখনো অনুমোদন মেলেনি।
তাদের হুঁশিয়ারি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া

