বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে যাচ্ছেন জাপানের তোমিকো


প্রকাশিত: ০৩:০৩ ২২ আগস্ট ২০২৪
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চলেছেন ১১৬ বছর বয়সী জাপানি নারী তোমিকো ইতুকা। চলতি সপ্তাহে ১১৭ বছর বয়সী স্প্যানিশ নারী মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর তিনিই সবচেয়ে বয়স্ক নারীর খেতাব পেতে যাচ্ছেন বলে বুধবার একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ বলেছে, ১৯০৮ সালের ২৩ মে তোমিকো ইতুকার জন্ম। বর্তমানে তিনি পশ্চিম জাপানের আশিয়াত শহরে বসবাস করছেন।
এর আগে, গত সোমবার বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবধারী স্প্যানের বাসিন্দা মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যান। স্পেনের একটি নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে চলেছেন জাপানের নাগরিক তোমিকো ইতুকা। তিনি একজন পর্বতারোহী ছিলেন।
তিন সন্তানের মা ইতুকা। ১৯০৮ সালে যখন আইফেল টাওয়ার থেকে প্রথমবারের মতো দীর্ঘপাল্লার দূরত্বে রেডিও বার্তা পাঠানো হয়, রাইট ভ্রাতৃদ্বয় ইউরোপ ও আমেরিকায় তাদের বিমানের প্রথম পাবলিক ফ্লাইট পরিচালনা করেছিলেন; সেই বছরে জন্মগ্রহণ করেন ইতুকা।
সত্তরের কোটায় বয়স থাকাকালীন ইতুকা প্রায়ই পর্বতে আরোহণ করতেন। সেই সময় জাপানের ৩ হাজার ৬৭ মিটার (১০ হাজার ৬২ ফুট) উচ্চতার মাউন্ট ওনটেক পর্বতে দু’বার আরোহণ করেছিলেন তিনি।
জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ বলেছে, হাইকিং বুটের পরিবর্তে স্নিকার্স ব্যবহার করে পর্বতে আরোহণ করে নিজের গাইডকে অবাক করে দিয়েছিলেন ইতুকা। ১০০ বছর বয়সে তিনি লাঠি ব্যবহার না করেই পাথুরে পথ পাড়ি দিয়ে জাপানের আশিয়ার তীর্থস্থানে পৌঁছেছিলেন বলে জানিয়েছে গ্রুপটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




