ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ, এবার স্ত্রীকেও হারাচ্ছেন !

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৪:২৫ ২৩ ডিসেম্বর ২০২৪
মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। শোনা যাচ্ছে, স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। একইসাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর আসাদ ক্ষমতা হারানোর পর আসমার বাবা-মাও রাশিয়ায় আশ্রয় নেন। তারা তাদের মেয়ে ও মেয়ে জামাইয়ের পাশে থাকতে চেয়েছিলেন। আসমা আল-আসাদ ব্রিটেন ও সিরিয়ার দ্বৈত নাগরিক। তার বাবা-মা সিরিয়ান হলেও আসমার জন্ম ও বেড়ে উঠা লন্ডনে। তিনি লন্ডনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। ২০০০ সালে ২৫ বছর বয়সে আসমা পাকাপাকিভাবে সিরিয়ায় চলে আসেন এবং সে বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে- হাফেজ, জেইন আর কারিম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই আসমা লন্ডনে নির্বাসিত জীবনযাপনের পরিকল্পনা করে আসছিলেন। আসমার বাবা একজন কার্ডিওলজিস্ট আর মা সাহার একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক।
এদিকে, বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সৌদি ও তুর্কি মিডিয়া। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন। যদিও এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি রুশ কর্তৃপক্ষের।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





