জেরুজালেমে দাবানল, পাশে দাঁড়াতে সাহায্যের প্রস্তাব ফিলিস্তিনের!


প্রকাশিত: ০৩:৩১ ৪ মে ২০২৫
যে রাষ্ট্র বছরের পর বছর ধরে দখল, আগ্রাসন ও সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনের অস্তিত্ব বিপন্ন করেছে, সেই রাষ্ট্র ইসরায়েলের সংকটময় মুহূর্তে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। জেরুজালেম সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ভয়াবহ দাবানলে যখন বনভূমি, গ্রাম ও বসতিগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসেছে এক অবিশ্বাস্য মানবিক প্রস্তাব—ইসরায়েলে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের নিজস্ব অগ্নিনির্বাপক দল পাঠানোর।
টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জানা যায়, এই প্রস্তাবটি সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষ দিয়েছে। যদিও ইসরায়েল এখনো সেই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। এর আগেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, কিন্তু এবারের প্রস্তাব আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এটি এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েল নিজেই আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন জানাচ্ছে।
ইতিমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া ইসরায়েলকে অগ্নিনির্বাপক বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সহায়তার জন্য যোগাযোগ করা হয়েছে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার সঙ্গেও। এই আন্তর্জাতিক সহায়তার আবহে ফিলিস্তিনের প্রস্তাব যেন ইতিহাসের এক উজ্জ্বল মানবিক সাক্ষ্য।
একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, “এই আগুন শুধু বনভূমি নয়, বরং মানবতার উপর জমে থাকা ঘৃণার আগুনও প্রতিফলিত করে। সেই আগুনের বিপরীতে দাঁড়িয়ে গেছে এক জাতি, যাদের হৃদয়ে আগুন জ্বালিয়েছে ইসরায়েলই। তবু তারা আগুন নেভাতে হাত বাড়িয়েছে।”
এই ঘটনা শুধু একটি মানবিক ইশারা নয়, বরং বৈরিতা ও সংঘাতের ইতিহাসে একটি অসাধারণ ব্যতিক্রম। যেখানে প্রতিহিংসার বদলে উঠে আসে সহানুভূতি, সেখানে মানুষ হয়ে ওঠে মানুষকে রক্ষার মূল শক্তি।
এই প্রস্তাব হয়তো ইসরায়েলের নীতিনির্ধারকদের কাছে নিতান্তই একটি 'সহায়তা', কিন্তু ইতিহাসের চোখে এটি মানবতার এক অবিস্মরণীয় অধ্যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




