যুক্তরাষ্ট্রে বিমানে যান্ত্রিক ত্রুটি: প্রাণে বাঁচলেন ১৬৬ যাত্রী ও ক্রু


প্রকাশিত: ০২:০৩ ২৭ জুলাই ২০২৫
গত ২৫ জুলাই, যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৮৫, যা নর্থ ক্যারোলিনার শার্লটের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। রানওয়ে থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে কারিগরি সমস্যা দেখা দিলে পাইলটরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে উড্ডয়ন বন্ধ করে দেন।
এই ঘটনার ফলে বিমানে থাকা ১৬০ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। বিমানের কেবিন ধোঁয়ায় ভরে গেলে স্লাইড ব্যবহার করে যাত্রীদের রানওয়েতে নামিয়ে নেওয়া হয়। একাধিক যাত্রী তখন আতঙ্কে চিৎকার করতে করতে বিমানের কাছ থেকে দৌঁড়ে নিরাপদ দূরত্বে সরে যান। এই রোমহর্ষক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুসারে, এয়ারবাস A321 মডেলের এই বিমানে ত্রুটির খবর পাওয়ার পরপরই জরুরি সাড়া জাগানো ইউনিট সেখানে উপস্থিত হয়। ধারণা করা হচ্ছে, ওভারহিটেড ব্রেক থেকেই ধোঁয়া সৃষ্টি হয়েছিল। যদিও কোনও অগ্নিকাণ্ড ঘটেনি, তবুও ঘন ধোঁয়ার উপস্থিতি যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে।
ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর রানওয়ের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হলেও বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে এর বড় কোনো প্রভাব পড়েনি।
এই ঘটনার পর বিমানের কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক সমস্যার মুখেও যে দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তার জন্য পাইলট ও ক্রুদের প্রশংসা করছেন অনেকে।
সূত্র: গালফ নিউজ, সিএনএন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



