প্রেসিডেন্সিয়াল বিতর্ক কবে, জানালেন ট্রাম্প


প্রকাশিত: ০৬:২৬ ২৮ আগস্ট ২০২৪
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কের দিন নির্ধারিত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ট্রাম্প। আগামী ১০ সেপ্টেম্বর ফিলাডেলফিয়া শহরে হবে এই বিতর্ক।
বিবিসির মার্কিন অংশীদার সংবাদমাধ্যম এবিসি নিউজের উদ্যোগ ও আয়োজনে হবে এই বিতর্ক অনুষ্ঠান। এবিসিসূত্রে জানা গেছে, স্টুডিওতে বিভিন্ন ইস্যুতে বিতর্ক হবে ট্রাম্প এবং কমালার মধ্যে। যখন একজন কথা বলবেন, তখন অপরজনের মাইক মিউট করা থাকবে এবং স্টুডিওতে কোনো দর্শক অডিয়েন্স থাকবে না।
ক্ষমতায় থাকাকালে একবার এবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ‘বাজে’ এবং ‘পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যম’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে মঙ্গলবারের পোস্টে সেই পুরোনো স্মৃতির কোনো লেশ তিনি রাখেনি; বরং বলেছেন, ‘আশা করছি একটি মুক্ত ও ন্যায়সঙ্গত বিতর্ক হবে।”
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর এখন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
আগামী ১০ সেপ্টেম্বর বিতর্ক হলে সেটি হতে যাচ্ছে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক। প্রথম বিতর্কটি হয়েছিল গত ২৮ জুন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ছিল সেই বিতর্কের আয়োজক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




