ঘুষ গ্রহণের দায়ে গ্রেপ্তার ইউক্রেনের মন্ত্রী

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৫ ১২ আগস্ট ২০২৪
৫ লাখ ডলার ঘুষ নেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য।
গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেনি এসবিইউ। তবে ইউক্রেনের পার্লামেন্টের বিরোধীদলীয় এমপি ইউরোস্লাভ ঝেলেনায়েক তার নাম প্রকাশ করেছেন। গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম ওলেক্সান্দার খেইলো।
ওলেক্সান্দারের বিরুদ্ধে অভিযোগ— যুদ্ধ কবলিত দোনেৎস্ক প্রদেশের কয়লা খনির যন্ত্র ও সরঞ্জাম তিনি পশ্চিম ইউক্রেনের একটি খনিতে স্থানান্তরের অনুমতি দিয়েছিলেন এবং এই অনুমোদনের বিনিময়ে বেসরকারি খনি উদ্যোক্তাদের কাছ থেকে ঘুষ হিসেবে এই অর্থ নিয়েছিলেন তিনি।
এক বিবৃতিতে এসবিইউ জানিয়েছে, দোনেৎস্কের যে খনির যন্ত্র-সরঞ্জাম সরানোর অনুমতি দিয়েছেন ওলেক্সান্দার, সেটি সরকারি খনি। সরকারি যে কোনো কিছু বেসরকারি খাতে পাঠাতে হলে প্রথমে প্রেসিডেন্টের অনুমতি নিতে হয়, কিন্তু উপমন্ত্রী তা নেননি।
এবং এই অনুমতি প্রদানের বিনিময়ে যে ৫ লাখ ডলার ঘুষ নিয়েছেন ওই উপমন্ত্রী, সেই অর্থের যোগান দিয়েছিল তিন জন বেসরকারি খনি উদ্যোক্তা।
ইউক্রেনের মন্ত্রিপরিষদ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, গ্রেপ্তার ওলেক্সান্দর খেইলোকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




