ইসরাইলি সেটলারদের নিষেধাজ্ঞা তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:১৪ ২১ জানুয়ারী ২০২৫
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। বাইডেন প্রশাসনের সময় জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ বাতিল করে ট্রাম্প একটি বড় রাজনৈতিক পরিবর্তন এনেছেন।
বাইডেন প্রশাসন ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা তাদের মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করা এবং তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করেছিল। তবে, ট্রাম্পের মতে, এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।
ট্রাম্পের সিদ্ধান্তের মাধ্যমে তার প্রশাসন বাইডেন সরকারের নীতির বিপরীতে অবস্থান নিয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে দখলকৃত পশ্চিম তীরকে অধিকাংশ দেশ অবৈধ বলে মনে করে আসছে। তবে ইসরাইল ঐতিহাসিক ও ধর্মীয় ভিত্তিতে এর অধিকার দাবি করে।
ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রধান সংগঠন ইয়েশার চেয়ারম্যান ইসরাইল গ্যাঞ্জ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছিলেন, ট্রাম্পের পুনঃনির্বাচনের পর এ ধরনের পদক্ষেপ আশা করেছিলেন।
এই সিদ্ধান্ত পশ্চিম তীরে শান্তি প্রতিষ্ঠা ও দুই-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



