ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে মোদি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৪ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
দুই দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। সফরের মূল উদ্দেশ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অধীরভাবে অপেক্ষা করছি।"বিশ্লেষকদের মতে, মোদি-ট্রাম্প বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, কৌশলগত সম্পর্ক এবং চীন প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে।
২০১৭ সালে ওয়াশিংটনে প্রথমবার সাক্ষাতের পর থেকেই ট্রাম্প ও মোদির মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। দুই নেতার মধ্যে অনেকবার আলোচনায় এসেছে বাণিজ্য, প্রতিরক্ষা ও চীন নিয়ে উদ্বেগের বিষয়টিএ সফরে ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করতে পারেন মোদি। এছাড়া মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
বাণিজ্য ইস্যুও গুরুত্ব পাচ্ছে এই বৈঠকে। মোদি চাইবেন, ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক কমুক, আর ট্রাম্প চাইবেন ভারত আরও বেশি মার্কিন পণ্য আমদানি করুক। বিশ্বের নজর এখন ওয়াশিংটনের এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। মোদি-ট্রাম্প বৈঠকের ফলাফল কী হয়, তা জানতে সবার আগ্রহ তুঙ্গে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




