মির্জা আব্বাসের অভিযোগ: হাসিনা ১২টা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার ২৪টা বাজিয়েছে


প্রকাশিত: ০১:৫৭ ১০ আগস্ট ২০২৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। তিনি বলেন, “দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে।
মির্জা আব্বাস বলেন, অনেক অনিয়ম, আত্মসাৎ ও লুটপাটের তথ্য ও প্রমাণ তার কাছে আছে, কিন্তু বর্তমান অবস্থান থেকে তিনি এখন তা প্রকাশ করতে চান না। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে এবং জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, ১৯৭১ সালে লক্ষ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে। কিন্তু এখন অনেকে বলে, ‘এটা আগে, ওটা আগে’; আসলে যারা জুলাই-আগস্টে হত্যাকাণ্ড চালিয়েছে—সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক বা অন্য কেউ—তাদের বিচারের দাবি অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ। এতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, শহিদ মিরাজের বাবা আব্দুর রব মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




