বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৎপর বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্ত -পুরোনো ছবি

প্রকাশিত: ০৭:৪০ ১৩ আগস্ট ২০২৪
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই দেশটির সীমান্তে কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এরমধ্যেই সীমান্তে স্মার্ট বেড়া ব্যবহারের তথ্য জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা।
বাংলাদেশ থেকে কেউই যেন ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ-ভারত সীমান্তে তৎপর হয়ে উঠেছে বিএসএফ। বাহিনীটির কর্মকর্তারা নিজ দেশের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করছেন। তারা গ্রামবাসীকে নির্দেশনা দিয়েছেন, কেউ যেন তাদের গ্রামে প্রবেশ করতে না পারেন। এছাড়া নতুন কাউকে গ্রামে দেখা গেলে তাদের অবহিত করতে বলা হয়েছে।
বিএসএফের কর্মকর্তারা বলছেন, সীমান্তবাসীদের সহযোগিতার মাধ্যমে সীমান্তে অবৈধ কর্মকান্ড ও অনুপ্রবেশ ঠেকানো যাবে।
অপরদিকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে ‘স্মার্ট বেড়া’ ব্যবহার করবে ভারত। বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল এম.এল গার্গ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “স্মার্ট বেড়া সীমান্তে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্তে ৮৭০ কিলোমিটার পার্শ্বীয় রাস্তা তৈরি করা হবে। এটি সীমান্তের সব চৌকির সঙ্গে ৪০০ কিলোমিটার এক্সি সড়ককে যুক্ত করা হবে। স্মার্ট বেড়া তৈরি হবে সব পার্শ্ব রাস্তার সঙ্গে। এটি কাটাও যাবে না; এছাড়া অনুপ্রবেশকারীরা এটি পারও হতে পারবে না।”
তিনি আরও বলেছেন, “এটি এমন একটি প্রযুক্তি যখনই কেউ এটি ভাঙার চেষ্টা করবে। সদর দপ্তরে একটি সিগন্যাল চলে যাবে। এতে করে নিকটবর্তী টহল দল নির্দিষ্ট স্থানে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




