শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত: ০৬:৩১ ১৫ আগস্ট ২০২৪
দিন যত গড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ততই বাড়ছে। যার মধ্যে রয়েছে হত্যা মামলাও। গত ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।
বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আহ্বান জানানো হবে কিনা এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি। যদি স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের তাকে বাংলাদেশে ফিরিতে দিতে বলতে হবে।”
“এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। ভারত এ ব্যাপারে জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়টি দেখবে।”
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার আগে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়। যার মধ্যে অনেক শিক্ষার্থীও ছিল। ইতিমধ্যে তার বিরুদ্ধে অন্তত দুটি হত্যা মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও অভিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ আদালত— আন্তর্জাতিক বিচার ট্রাইবুনালের উপপরিচালক আতাউর রহমান জানিয়েছেন, শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তৃতীয় আরেকটি মামলা করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন এবং গণহত্যার অভিযোগ তদন্ত করা হবে।
ইতিমধ্যে শেখ হাসিনার সরকারের তিনজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা রয়টার্সকে আরও জানিয়েছেন, ভারত এবং শেখ হাসিনার কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে এতে প্রধান উপদেষ্টা বেশ নাখোশ হয়েছেন। আর এ বিষয়টি গতকাল ভারতীয় রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




