বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৪৭ ১৭ জানুয়ারী ২০২৫
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৭৩ ডলারে। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৭৯.৩০ ডলারে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫০ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৩.৬০ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের সতর্ক তেল উত্তোলন এবং মার্কিন বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস এ দর বৃদ্ধির পেছনে বড় কারণ।
ফুজিটোমি সিকিউরিটিজের বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া বলেন, রাশিয়ার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ট্যাঙ্কারগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সরবরাহের উদ্বেগ তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের বাজার বেড়েছে। এর পাশাপাশি মার্কিন বাজারে কেরোসিনের চাহিদা বৃদ্ধিও প্রভাব ফেলেছে।
এর আগে, গত ১০ জানুয়ারি রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটও নিষেধাজ্ঞার আওতায় পড়ে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার কয়েক দিন আগে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




