জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:৩৭ ২১ জানুয়ারী ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় সোমবার, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে বা সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয়, তবে সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না।
আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সংবিধান জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করেছে। তাই তার এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে তিনি মনে করেন, এই নিয়ম পরিবর্তনের পক্ষে শক্তিশালী আইনগত যুক্তি রয়েছে।
ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প আরও বড়ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে স্বাক্ষরিত ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন।
ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স প্রথমে শপথ গ্রহণ করেন। এরপর ট্রাম্প শপথ নেন।
ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। বিশেষ করে তার নেওয়া এই পদক্ষেপগুলো নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ




