হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ডের পুরো দায় ইসরায়েলের: ওআইসি আল জাজিরা

হামাসের নিহত নেতা ইসমাইল হানিয়া - ফাইল ছবি

প্রকাশিত: ০১:১৮ ৮ আগস্ট ২০২৪
ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
গতকাল বুধবার সৌদি আরবে ৫৭ দেশের এ সংস্থার এক বিশেষ বৈঠক হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ওআইসি এ জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করছে। সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলেও আখ্যায়িত করেছে।
ওআইসির সভাপতি দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদোউ তানগারা বলেন, হানিয়ার ‘জঘন্য’ গুপ্তহত্যা এবং চলমান গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক সংঘাত শুরু হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা আগ্রাসন ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। এটি এমন এক কাজ, যা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’
ওআইসির সভাপতি আরও বলেন, ‘জঘন্য এ কাজ শুধু বিদ্যমান উত্তেজনা বৃদ্ধি করবে। ওই উত্তেজনা একটি সম্ভাব্য বৃহৎ সংঘাতকে উসকে দিতে পারে, সমগ্র অঞ্চল ওই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।’
সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরান ও ফিলিস্তিনের আহ্বানে বিশেষ এ বৈঠকে বসেন ওআইসির সদস্যরা।
হানিয়া হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, এটা ছিল ‘ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খারেইজি বলেন, তাঁর দেশ ‘কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে’।
হানিয়া হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, এটা ছিল ‘ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খারেইজি বলেন, তাঁর দেশ ‘কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে’।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন। সেখানে তিনি যে ভবনে অবস্থান করছিলেন, সেটিতে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার ও ‘কড়া শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




