নির্বাচিত না হলে অভিযুক্ত হতেন ডোনাল্ড ট্রাম্প !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৫০ ১৪ জানুয়ারী ২০২৫
নভেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত না হলে ডোনাল্ড ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার বেআইনি চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হতো। এই মন্তব্য করেছেন তদন্তের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ট্রাম্পকে অভিযুক্ত করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তবে, ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে বিভ্রান্তিকর ও ভুয়া বলে মন্তব্য করেছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু তিনি এই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান এবং জালিয়াতির মিথ্যা অভিযোগ তোলেন। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে সংঘটিত দাঙ্গার জন্য তাকে অভিযুক্ত করা হয়। ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেন।
২০২৪ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বেশ কিছু আইনি ইস্যু বাতিল হয়ে যায়। তবে, জ্যাক স্মিথের প্রতিবেদন কংগ্রেসের কাছে প্রকাশিত হয়েছে, যেখানে অভিযোগের বিস্তারিত তথ্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প পরিকল্পিতভাবে নির্বাচনে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন এবং বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার মতো ক্ষমতার অপব্যবহার করেছিলেন। সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনার সীমাবদ্ধতার কারণেই তদন্তটি ক্লোজ করা হয়।
এই প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




