ইউক্রেনের বিরুদ্ধে সেনাদের যুদ্ধপ্রস্তুতি দেখতে চেচনিয়ায় ঝটিকা গেলেন পুতিন

রাশিয়ার গুডারমেসে স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে চেচেন সেনাদের সঙ্গে কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচেন নেতা রমজান কাদিরভ। ২০ আগস্ট, ২০২৪,ছবি সংগৃহীত

প্রকাশিত: ০১:১৩ ২১ আগস্ট ২০২৪
রাশিয়ার গুডারমেসে স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে চেচেন সেনাদের সঙ্গে কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচেন নেতা রমজান কাদিরভ। ২০ আগস্ট, ২০২৪
ছবি সংগৃহীত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে গতকাল মঙ্গলবার চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ।
দীর্ঘ ১৩ বছর পর এই প্রথম উত্তর ককেশাস প্রজাতন্ত্রে গেলেন পুতিন। তাঁর এই সফর পূর্বঘোষিত সূচিতে ছিল না। মুসলিম অধ্যুষিত অঞ্চল চেচনিয়া রাশিয়ার অংশ।
দুই সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতর ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে।
ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের এই সফর নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেন। পুতিন বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এখানে শুটিং রেঞ্জে গুলি করা এক জিনিস, আর নিজের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা আরেক জিনিস। কিন্তু আপনি নিশ্চয়ই পিতৃভূমিকে রক্ষা করতে চান এবং আপনার ভেতর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আছে।’
বিদেশি কোনো সেনাদলের রাশিয়ার ভেতর অনুপ্রবেশ পুতিন এবং তাঁর সেনাবাহিনীর জন্য বিব্রতকর। যদিও রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ধীরে হলেও তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
গতকাল মঙ্গলবার পুতিন অন্য একটি বৈঠকে বলেন, ‘ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চেচনিয়া ৪৭ হাজার সেনা পাঠিয়েছে। যে দলে ১৯ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে।’
কাদিরভ হরহামেশাই নিজেকে পুতিনের ‘পদাতিক সৈন্য’ বলেন। সাংবাদিকেরা পুতিনকে প্রশ্ন করেন, ‘কাদিরভের মতো তাঁর পদাতিক সৈন্যরা তাঁর আস্থার প্রতিদান দিতে পেরেছে কি না?
জবাবে পুতিন বলেন, ‘যদি আমার এমন আরও পদাতিক সৈন্য থাকত, আমি খুবই খুশি হতাম, তবে এমন একজন পদাতিক সৈন্য থাকাও অনেক গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




