ড. ইউনূসের মন্তব্যে ঘুম হারাম ভারতের, বানাবে নতুন মহাসড়ক!


প্রকাশিত: ০১:১৬ ১৮ মে ২০২৫
ড. মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের রাজনৈতিক ও কৌশলগত মহলে। গত মার্চে চীন সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত এবং সমুদ্রপথে তাদের একমাত্র অভিভাবক দেশ হচ্ছে বাংলাদেশ। একইসঙ্গে তিনি এও বলেন, চীনের অর্থনৈতিক সম্প্রসারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই মন্তব্যের পরই ভারত তৎপর হয়ে ওঠে এবং বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ স্থাপনের জন্য ২২ হাজার ৮৬৪ কোটি রুপি ব্যয়ে একটি চার লেনবিশিষ্ট দ্রুতগতির মহাসড়ক নির্মাণের ঘোষণা দেয়। মহাসড়কটি মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত বিস্তৃত হবে এবং এটি ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ হবে। পরিকল্পনা অনুযায়ী এটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (NHIDCL) জানিয়েছে, এই মহাসড়কটি হবে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম দ্রুতগতির মহাসড়ক এবং এ অঞ্চলের প্রথম বৃহৎ অবকাঠামো প্রকল্পও। শিলচর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার, ফলে এটি একটি কৌশলগত করিডর হিসেবে কাজ করবে।
একই সঙ্গে বাংলাদেশ ছাড়া বিকল্প সমুদ্রপথ নিশ্চিত করতে ভারত মিয়ানমারের রাখাইনে ‘কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট’ প্রকল্পে বিনিয়োগ করছে। এই প্রকল্পে কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদী বন্দর, সেখান থেকে পালেতওয়া হয়ে মিজোরামের জোরিনপুই পর্যন্ত সড়ক ও নদীপথে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে কার্গো পণ্য সরাসরি কলকাতা বা বিশাখাপত্তনম থেকে উত্তর-পূর্বাঞ্চলে পাঠানো যাবে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই মহাসড়ক নির্মাণ মোটেও সহজ হবে না। কারণ পাহাড়ি এলাকায় ভূমিধসসহ নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা রয়েছে। তবুও ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এরই মধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে এবং এর কাজ শুরু হওয়ার পথে।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রবন্দরের ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এতে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব কমবে কিনা, তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




