৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব


প্রকাশিত: ০৪:৩৩ ১৫ মে ২০২৫
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিক্ষুক ফেরত পাঠিয়েছে সৌদি আরব—সংখ্যাটি ৫,০৩৩ জন। অর্থাৎ, মোট ফেরত পাঠানো ভিক্ষুকদের প্রায় ৯৩ শতাংশই সৌদি আরব থেকে ফেরত এসেছে।
সৌদি আরব ছাড়াও, ইরাক থেকে ২৪২ জন, মালয়েশিয়া থেকে ৫৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৯ জন ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। শুধু ২০২৫ সালেই এখন পর্যন্ত ৫৫২ জন পাকিস্তানি ভিক্ষুককে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৫৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৯ জন এবং ইরাক থেকে ৫ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব ভিক্ষুকের বেশিরভাগই অবৈধভাবে বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন। বিষয়টি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে সরকার মনে করে। তাই এ প্রবণতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তান সরকার।
সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে—বিদেশে ভিক্ষুক পাঠানোর পেছনে থাকা চক্রগুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ এবং বিদেশে ভিক্ষাবৃত্তিকে মানব পাচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
এছাড়া, পাকিস্তানের সিনেটে একটি প্রস্তাবিত বিল উত্থাপন করা হয়েছে যেখানে বিদেশে সংগঠিত ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানানো হয়েছে। বিলটিতে ভিক্ষাবৃত্তিকে মানব পাচারের শামিল হিসেবে বিবেচনা করার সুপারিশ করা হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপগুলো শুধু দেশের মর্যাদা রক্ষাই নয়, বরং অবৈধ অভিবাসন ও মানব পাচারের মতো গুরুতর সমস্যাগুলো রোধেও সহায়ক হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




