মোদি-তুলসী বৈঠক, কী আলোচনা হলো !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৩ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। দেশটির স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটে তুলসীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫২-৪৮ ভোটে গ্যাবার্ডকে এই পদে অনুমোদন দিয়েছে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তুলসী শপথ নিয়েছেন। তার অধীনে দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থা থাকবে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরইমধ্যে মোদির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বুধবার তুলসী গ্যাবার্ডের বৈঠক হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিনন্দন জানিয়ে মোদি তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা হয়েছে। ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি মোদি।
এর আগে বার্তাসংস্থা এপি জানায়, তুলসী কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু প্রতিনিধি যিনি মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হতে যাচ্ছেন। দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা যায় তুলসীকে।
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, তুলসীর সঙ্গে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির ‘নৈকট্য’ আছে। ২০১৫ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তুলসী গ্যাবার্ড। সেই সময় তার বিয়ে নিয়ে ভারতে বিস্তর আলোচনাও হয়েছিল। কারণ, বৈদিক রীতি অনুযায়ী হাওয়াইয়ে সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছিলেন গ্যাবার্ড।
‘দ্য ক্যারাভান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও রাম মাধব।
সেই সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন। এর আগে রাম মাধব ১০ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন।
বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার হিসেবে দিয়েছিলেন।
বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন গ্যাবার্ড। তিন সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রী মোদি, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




