হামাসের কাছে শিরি বিবাসের মরদেহ হস্তান্তর, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:০৫ ২২ ফেব্রুয়ারী ২০২৫
অবশেষে নির্ধারিত সময়ের একদিন পর, ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস শিরি বিবাস নামক এক ইসরায়েলি নারীর মৃতদেহ হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার, হামাস যে চারটি মরদেহ দেয়, তার মধ্যে শিরির মৃতদেহ ছিল না। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং শিরির মরদেহ নিয়ে উত্তেজনায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল।
এই পরিস্থিতিতে, শুক্রবার রাতে রেড ক্রসের মাধ্যমে হামাস আরেকটি মরদেহ ইসরায়েলে পাঠিয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, সেই মরদেহটি শিরি বিবাসের। ইসরায়েলি নারীর পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে।
হামাস জানায়, ইসরায়েলি বিমান হামলায় শিরি একাধিক জিম্মির সঙ্গে নিহত হন। তার মরদেহ অন্যদের সঙ্গে মিশে গিয়েছিল। মরদেহ হস্তান্তরের পর, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “এটা একটি দুর্ভাগ্যজনক ভুল হতে পারে, বিশেষত যখন ইসরায়েলি বোমা হামলায় ইসরাইলি বন্দি ও ফিলিস্তিনিদের মরদেহ মিশে গিয়েছিল। হাজার হাজার মরদেহ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



