বরফ গলেও গলছে না: পাকিস্তানের সংলাপ !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৩৩ ১৪ জানুয়ারী ২০২৫
তৃতীয় দফার আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএলএন ও বিরোধী দল পিটিআইয়ের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সোমবার জাতীয় পরিষদে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের নেতারা। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
১৬ই জানুয়ারি তৃতীয় দফার আলোচনায় বসার কথা থাকলেও, এরই মধ্যে এই আলোচনার সার্থকতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পিটিআইয়ের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “বিরূপ আচরণের মাধ্যমে অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়।” অন্যদিকে, বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খান সরকারের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন।
ওমর আইয়ুব অভিযোগ করেন, ২৬শে নভেম্বর ইসলামাবাদে ১৩ জনের হত্যাকাণ্ড ও ৯ই মে সেনা হেফাজতে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনসহ একাধিক ইস্যুতে সরকারের উদাসীনতা রয়েছে। এর প্রতিক্রিয়ায় জাতীয় পরিষদ উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি ডলারের দুর্নীতি মামলার রায় তৃতীয়বারের মতো বিলম্বিত হওয়া নিয়েও বিতর্ক ছড়ায়। পিএমএলএন সদস্যরা এই প্রসঙ্গ তুলে ইমরান খানকে আক্রমণ করেন। পিটিআই নেতা ওমর আইয়ুব পাল্টা অভিযোগ করে বলেন, মামলার রায়ের খসড়া যেন মন্ত্রীরা প্রস্তুত করেছেন।
অন্যদিকে, শেহবাজ শরীফের লন্ডনের অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্টের বিষয়ে তদন্ত দাবি করেন পিটিআই নেতা। তবে এসব অভিযোগকে গুরুত্ব না দিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিরোধী দলের আচরণকে "অর্থপূর্ণ আলোচনার প্রতিবন্ধকতা" বলে অভিহিত করেন।
এই উত্তপ্ত পরিস্থিতি দেশটির রাজনৈতিক সংকট নিরসনের পথে আরও জটিলতা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




