দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে মোদি!


প্রকাশিত: ১২:০১ ৪ মে ২০২৫
ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তেজনার মুখে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তাঁর দাবি, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলাকে কেন্দ্র করে বিজেপি সরকার রাজনৈতিক ফায়দা তোলার জন্য ‘যুদ্ধের নাটক’ করছে। শনিবার হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।
কীর্তি আজাদ বলেন, “এই হামলার পরও গোয়েন্দা বিভাগ কোনো আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে। তবুও বিজেপি রাজনৈতিক মুনাফার লক্ষ্যে জনগণের আবেগ নিয়ে খেলছে। এটা একটা পরিকল্পিত নাটক।” তিনি আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি সরব, অথচ নিজের দেশের সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকে পড়ছে, তাও তারা সামলাতে পারছে না। কিন্তু নাটক চলছে—যুদ্ধ যুদ্ধ খেলা।”
সাম্প্রতিক সময়ে পাকিস্তান হুমকি দিয়েছে, যদি ভারত সিন্ধু নদীর ওপর নতুন করে বাঁধ নির্মাণ করে, তাহলে তারা সেটি ধ্বংস করে দেবে। এ প্রেক্ষিতে ভারতীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি। এই প্রেক্ষাপটেই কীর্তি আজাদ মোদি সরকারের জাতীয় নিরাপত্তা নীতিকে ব্যর্থ বলে দাবি করেন।
তিনি আরও কটাক্ষ করে বলেন, “বিজেপি আসলে শুধু টাই টাই, ফিস ফিস, ঠনঠন গোপাল করছে!” এই মন্তব্যে পরিষ্কার যে তিনি মোদি সরকারের বিরুদ্ধে শুধু সমালোচনা নয়, বরং তাদের পুরো নির্বাচনী কৌশলকেই প্রশ্নবিদ্ধ করছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে মূল সমস্যাগুলো—বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা ত্রুটি—চাপা পড়ে যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




