ইরানে পাল্টা হামলার ঘোষণা নেতানিয়াহুর


প্রকাশিত: ১২:২৪ ৬ অক্টোবর ২০২৪
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এবং তা করবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোনো দেশই তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না। ইসরায়েলও মেনে নেবে না।’
নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের দায়িত্ব ও অধিকার আছে আত্মরক্ষা করার এবং ইরানের আক্রমণের জবাব দেওয়ার। ইসরায়েল তা করবে।’
গত মঙ্গলবার ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরান জানিয়েছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশনকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। তবে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। ইরানের হামলায় একটি বিমানঘাঁটিসহ আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে তেল আবিব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




