উপমহাদেশে যুদ্ধাবস্থা, পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি!


প্রকাশিত: ০৪:২২ ৭ মে ২০২৫
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনায় উত্তাল হয়ে উঠেছে উপমহাদেশ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বুধবার (৭ মে) জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাড়ানো হয়েছে হাসপাতাল ও অন্যান্য জরুরি পরিষেবার প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে দ্রুত ফিরে আসতে বলা হচ্ছে।”
গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ইসলামাবাদ সূত্রে জানা গেছে, অন্তত ২৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণরেখার ওপারে পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে, দুই দেশের সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।
ভারতের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেন, “জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হয়তো এটা শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব।”
এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





