ত্রিপুরায় চার বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৬:২৫ ৭ সেপ্টেম্বর ২০২৪
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালের দিকে রাজ্যের ধর্মনগর এলাকা থেকে ওই বাংলাদেশিদের আটক করেছে ত্রিপুরা পুলিশ। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ত্রিপুরায় চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
ত্রিপুরা পুলিশ বলেছে, বাংলাদেশের একটি শহরের কাছের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর উনাকোটি জেলার কুমারঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় ওই চার বাংলাদেশিকে।
আটককৃতরা হলেন, বাংলাদেশের বাগেরহাট জেলার মুরালগঞ্জের মোহাম্মদ হানিফ (৫০), একই জেলার গোপালপানি এলাকার মোহাম্মদ ইউসুফ আলী (৩৫), ও জামালটিলা এলাকার পারুল বেগম এবং জেসমিন আক্তার।
ত্রিপুরা পুলিশ বলেছে, আটককৃতরা ত্রিপুরায় প্রবেশের পর সারা রাত অটোরিকশায় করে ঘুরে বেড়িয়েছেন। পরে ধর্মনগর শহরের এলআইসি অফিসের কাছে তাদের নামিয়ে দেওয়া হলে টহল কর্মকর্তাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।
পুলিশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের তথ্য পান। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা জানান, রাজধানী ঢাকার রুবেল নামের এক ব্যক্তি তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন। ভারতের বেঙ্গালুরুতে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে চুক্তি অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছানোর পর রুবেলকে টাকা দেওয়ার কথা ছিল তাদের।
ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, কর্মসংস্থানের সন্ধানে ভারতে পাড়ি জমানো বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। ত্রিপুরা পুলিশ তাদের আটকের পর আদালতে হাজির করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




