ভারতের জেট ভেঙে ঘুড়ি বানাল পাকিস্তান: হুঁশিয়ারি খাজা আসিফের


প্রকাশিত: ০১:১৭ ১৯ মে ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে। শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "ভারত বড় বড় জেট পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে।"
তিনি আরও জানান, ১০ মে রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। এদিন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে প্রমাণ করেছে—পাকিস্তান সর্বদা প্রস্তুত।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "অনেক শিক্ষার্থী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যিই অনন্য।"
প্রতিরক্ষামন্ত্রী তিন বাহিনীর প্রধান, কর্মকর্তা ও প্রতিটি সৈনিককে অভিনন্দন জানান এবং বলেন, "সরকার সেনাবাহিনীর পাশে আছে। দেশের নিরাপত্তায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।"
পাকিস্তানের পক্ষ থেকে এমন কড়া বার্তার মাধ্যমে আভাস মিলছে, দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা আবারও নতুন মোড় নিতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




