গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘চূড়ান্ত’ হতে যাচ্ছে !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:০১ ১৫ জানুয়ারী ২০২৫
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ‘চূড়ান্ত’ হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতির চুক্তি। এমনটাই জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলো। গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করা নিয়ে টানা আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই প্রসঙ্গে নিয়মিত খোঁজ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে মধ্যস্থতাকারী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে।
কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধবিরতি এবং ইসরাইলি জিম্মি মুক্তির বিষয়ে দীর্ঘ আট ঘণ্টা বৈঠক করেছেন সংশ্লিষ্টরা। বৈঠকে হামাস-ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আলোচনা আগের চেয়েও অনেক বেশি ফলপ্রসূ হয়েছে বলে জানান তারা। তবে, মঙ্গলবার হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা এখনও ইসরাইলকে তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, তারা এখনও ইসরাইলের পক্ষ থেকে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের নকশা হাতে পায়নি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, উভয় পক্ষ একটি লিখিত বিবৃতি উপস্থাপন করেছে, যা নিয়ে এখন শেষ পর্যায়ের আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আলোচনাগুলি পর্যবেক্ষণ করছেন, এবং তিনি বলেছেন, যুদ্ধবিরতির একটি চুক্তি এখন শেষ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার তিনি এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আলোচনার অগ্রগতির বিষয়ে কথা বলেছেন। উভয় নেতা সরাসরি এবং তাদের টিমের মাধ্যমে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, এই দুই নেতার ফোনালাপের পর চুক্তি কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে হামাস এবং ইসরাইলও একই কথা জানিয়েছে। তেল আবিব বলছে, আলোচনা একটি গুরুত্বপূণ পর্যায়ে পৌঁছেছে, তবে এখনও কিছু বিষয়ে বিশদ বিবরণ প্রয়োজন। অন্যদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, আশা করা হচ্ছে এই সপ্তাহেই গাজায় জিম্মিদের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




