ময়ূরের মাংস রান্না করে ভিডিও পোস্ট, বিপদে ইউটিউবার


প্রকাশিত: ০১:৩৭ ১২ আগস্ট ২০২৪
ময়ূরের মাংস রান্না করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ইউটিউবার। সেই ভিডিও ভাইরাল হতেই সৃষ্টি হয়েছে তোলপাড়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে তাকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানায়। রোববার (১১ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অভিযুক্ত ওই ইউটিউবারের নাম কোডম প্রণয় কুমার। তিনি তেলঙ্গানার সিরসিল্লার বাসিন্দা। বিতর্কের পর অবশ্য কুমারের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ময়ূর ভারতের জাতীয় পাখি। সেই ময়ূর রান্না করার এবং খাওয়ার একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে পোস্ট করার অভিযোগ উঠেছে কুমারের বিরুদ্ধে। এরপর বেশ দ্রুতগতিতেই সেই ভিডিও ভাইরাল হয়। এরপরই তেলঙ্গানা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
ভিডিওটি নজরে আসার পরে পদক্ষেপ নেয় বন দপ্তরও। যে জায়গায় অভিযুক্ত ইউটিউবার ময়ূরের মাংস রান্না করেছিলেন, সেই জায়গাটিও পরিদর্শন করেন বন দপ্তরের কর্মকর্তারা। ইউটিউবের ভিডিওটিও যাচাই করা হয়। এরপরেই কুমারকে গ্রেপ্তার করা হয়।
বন দপ্তরের অভিযোগ, একটি সংরক্ষিত প্রাণীকে হত্যা করেছেন অভিযুক্ত ওই ইউটিউবার।
সিরসিল্লার পুলিশ সুপার (এসপি) অখিল মহাজন বলেন, ‘প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। ওই ইউটিউবারের মতো অন্য কেউ যদি এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অবশ্য কুমারের রান্না করা মাংস ময়ূরেরই কি না তা পরীক্ষার জন্য রক্তের নমুনা এবং রান্না করা মাংসের কিছুটা নিয়ে গেছেন বন দপ্তরের কর্মীরা।
এদিকে ভিডিওটি সরিয়ে নেওয়া সত্ত্বেও প্রাণী অধিকার কর্মীরা কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া আগের ভিডিওগুলোর মধ্যে একটিতে কুমার বন্য শুয়োরের তরকারি রান্নার বিষয়টিও প্রদর্শন করেছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




