তালেবান ক্ষমতা দখলের পর প্রথম কাবুল সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৫ ২৬ জানুয়ারী ২০২৫
রোববার, কাবুলে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যা তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ইরানের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার প্রথম সফর। এক দিনের এই সফরটি দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে পরিচালিত হচ্ছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
এ বিষয়ে তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, আরাগচি তার সফরের প্রথম দিনেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। পরে তিনি আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদরের সঙ্গে আলোচনা করবেন বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।
আলোচনায় সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তকে আরও শক্তিশালী করতে কাঁটাতারের পাশাপাশি পানি দিয়ে ভর্তি করা গর্ত তৈরি করা হবে, যাতে জ্বালানি ও পণ্য চোরাচালান, বিশেষ করে মাদক, বন্ধ করা যায় এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ করা যায়।
ইরান দীর্ঘদিন ধরে আফগানিস্তানে সক্রিয় কূটনৈতিক উপস্থিতি বজায় রেখেছে, তবে তালেবান শাসন প্রতিষ্ঠার পরও সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ২০২৩ সালের আগস্টে আফগানিস্তানে ইরান সংসদীয় প্রতিনিধিদল একবার পানি ভাগাভাগি নিয়ে আলোচনা করার জন্য সফর করেছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



