৩৬ ফ্লাইট বাতিল হলো এক জোড়া কাঁচির কারণে

কাঁচির কারণে ২০১টি ফ্লাইটে বিলম্বও ঘটেছে। ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৪:১১ ২০ আগস্ট ২০২৪
জাপানের এক বিমানবন্দরের বোর্ডিং গেটগুলোর কাছের একটি দোকান থেকে এক জোড়া কাঁচি খোয়া যায়। এর জেরে ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সেইসঙ্গে ২০১টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার সকালে হোক্কাইডোর নতুন চিতোসে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘটেছে এই ঘটনা। এ সময় নিরাপত্তা পরীক্ষা প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ থাকায় শত শত ভ্রমণকারী কিছু সময়ের জন্য আটকা পড়েছিলেন। বহির্গমন লাউঞ্জে যাত্রীদের উপচে পড়া ভিড় ফের নিরাপত্তা পরীক্ষা গ্রহণ করতে বাধ্য করে।
বিবিসি বলছে, কর্তৃপক্ষ খোয়া যাওয়া কাঁচি দুইটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। শেষমেশ পরের দিন একই দোকানে পাওয়া যায় কাঁচি দুইটি। তবে শনিবার সারাদিন ধরে কাঁচি দুইটি পাওয়া না গেলেও ওই দিনই নিরাপত্তা পরীক্ষা ও ফ্লাইট চলাচল চালু করা হয়।
এই নিয়ে নতুন চিতোসে বিমানবন্দরের পরিচালক হোক্কাইডো বিমানবন্দর সোমবার জানায়, খোয়া যাওয়া কাঁচিগুলো ওই দোকানেরই এক কর্মচারী রোববার খুঁজে পান।
এ ঘোষণা দিতে দেরি করার কারণ ব্যাখ্যা করে কর্তৃপক্ষ বলেছে, দোকান থেকে যে কাঁচিগুলো হারিয়েছিল আর খুঁজে পাওয়া কাঁচিগুলো একই কিনা, তা নিশ্চিত হতে সময় নিয়েছে তারা।
জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হোক্কাইডো বিমানবন্দরকে ঘটনার কারণ তদন্ত করতে বলেছেন। তিনি এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




