যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের কড়া বার্তা, ইরানকে পূর্ণ সমর্থন


প্রকাশিত: ০১:৩৬ ২৫ জুন ২০২৫
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং সাধারণ মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ‘প্রকৃত যুদ্ধবিরতি’ কার্যকরে ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে এ সমর্থনের কথা জানান। তিনি বলেন, “ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন সব সময় ইরানের পাশে আছে। যুদ্ধ নয়, শান্তিই হতে হবে আমাদের লক্ষ্য। এজন্য প্রকৃত যুদ্ধবিরতি প্রয়োজন, যাতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন। ওয়াং ই বলেন, “আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) নজরদারির আওতায় থাকা স্থাপনাগুলোতে হামলা চালানো জাতিসংঘের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড বিশ্বের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি।”
চীন আরও বলেছে, তারা আন্তর্জাতিক অঙ্গনে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হতে আগ্রহী। তারা ইরানের উপর চাপ সৃষ্টি নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের ওপর জোর দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, চীনের এই অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে একটি নতুন কূটনৈতিক মাত্রা যোগ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া বাড়ার ইঙ্গিতও দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




