রাশিয়া-ইরানের বন্ধুত্ব টিকবে কতদিন?

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৫৬ ১৯ জানুয়ারী ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর রাশিয়া ও ইরান চূড়ান্ত করেছে একটি গুরুত্বপূর্ণ ২০ বছরের সহযোগিতা চুক্তি। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চাপের মধ্যে, উভয় দেশ তাদের সম্পর্ক আরও জোরদার করেছে। গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিতে সই করেছেন। এর ফলে, সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশ তাদের ভূখন্ডকে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে একে অপরকে সহযোগিতা করবে।
এই চুক্তি বাস্তবায়ন করতে উভয় দেশ দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল, কিন্তু বর্তমানে চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি দ্রুত সই হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বন্ধুত্ব কতদিন টিকবে?
ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়া বিভিন্ন আন্তর্জাতিক চাপে পড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের ওপর হামলা এবং সিরিয়ায় বাশার আল আসাদের পতন, রাশিয়া ও ইরানকে আরও একত্র হতে বাধ্য করেছে। তাই এই চুক্তি তাদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
চুক্তির আওতায় ইউক্রেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় সহযোগিতা করার পাশাপাশি, একটি উত্তর-দক্ষিণ করিডোর তৈরি করা হয়েছে, যা রাশিয়ার জন্য এশিয়া থেকে বাণিজ্য সহজ করবে। এছাড়া সিরিয়ার ভূমিকা এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে, যেখানে রাশিয়া ও ইরান উভয়েই একসাথে কাজ করছে।
উল্লেখযোগ্য, ২০০৩ সালে ইরান ব্রিকস অর্থনৈতিক জোটে যোগ দেয় এবং বহুমুখী বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে রাশিয়া এবং ইরান একে অপরকে সহযোগিতা করছে। তবে সিরিয়া, ইরাক ও ইউক্রেনের পরিস্থিতি পরিবর্তন হতে থাকলে, এই বন্ধুত্ব কতটুকু টিকবে তা সময়ই বলবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




