বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর, বৈশ্বিক বাণিজ্যে বাড়ছে উত্তেজনা


প্রকাশিত: ১২:১৯ ৭ আগস্ট ২০২৫
আজ মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক কার্যকর হয়েছে। এই শুল্ক বিশ্বব্যাপী বহু দেশের ওপর প্রযোজ্য হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মধ্যরাতের কিছুক্ষণ আগেই ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, “মধ্যরাত হয়েছে!!! এখন থেকে বহু বিলিয়ন ডলারের ট্যারিফ যুক্তরাষ্ট্রে প্রবাহিত হচ্ছে!”
বিশেষ করে যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে, তাদের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম ভারত, যার ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট থেকে যদি না তারা রাশিয়া থেকে আমদানি বন্ধ করে। দিল্লি এই পদক্ষেপকে অন্যায়, অবিচার এবং অযৌক্তিক আখ্যা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে।
বুধবার ট্রাম্প আরও জানান, বিদেশে তৈরি কম্পিউটার চিপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি—এই বড় বিনিয়োগকারীরা আপাতত রেহাই পেয়েছে।
লাওস এবং মিয়ানমারের মতো উৎপাদননির্ভর দেশগুলোর ওপর ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে, যা তাদের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে, চীনের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোই মূলত এই পদক্ষেপের লক্ষ্যবস্তু।
যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়া এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে, ফলে তারা কিছুটা ছাড় পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তির আওতায় ১৫ শতাংশ শুল্কে সম্মত হয়েছে ব্রাসেলস, যাতে ইউরোপের অনেক পণ্য মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে তুলনামূলক কম ব্যয়ে।
এদিকে কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, ফেন্টানিল ও অন্যান্য মাদক পাচার রোধে সহযোগিতা না করার অভিযোগে। তবে ইউএসএমসিএ চুক্তির আওতায় বেশিরভাগ কানাডিয়ান পণ্য এই শুল্কের বাইরে থাকবে।
মেক্সিকোর ওপর নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে চলমান আলোচনার কারণে। আর ব্রাজিলের ওপর আরোপ করা হয়েছে ৫০ শতাংশ শুল্ক। ট্রাম্প অভিযোগ করেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে চলমান অভ্যুত্থান মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বা ‘উইচ হান্ট’ হিসেবে অভিহিত করেছেন।
চীনের সঙ্গে ৯০ দিনের ট্যারিফ স্থগিতাদেশের মেয়াদ ১২ আগস্ট শেষ হচ্ছে। এর আগেই উভয় দেশ আলোচনা শুরু করার উদ্যোগ নিচ্ছে।
বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ট্রাম্পের এই শুল্কনীতির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করলেও, অনেক প্রতিষ্ঠান মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। অ্যাপল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




