রাহুলকে ‘গুন্ডা’বলে কটাক্ষ, তোপের মুখে মোদি!


প্রকাশিত: ০৩:০৪ ১৫ সেপ্টেম্বর ২০২৪
বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গীদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, ‘‘কংগ্রেসের যে নেতা ‘মহব্বত কি দুকান’ বলেন, তিনি এবং তার সঙ্গীরা আমেরিকার মাটিতে ভারতীয় সাংবাদিকের উপর হামলা চালিয়েছেন।’’
আমেরিকায় রাহুলের সফরসঙ্গী ‘মিডিয়া টিম’-এর কয়েক জন সদস্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিকে হেনস্তা করেন বলে অভিযোগ। শুক্রবার ওই অভিযোগ ওঠার পরেই কংগ্রেসের বৈদেশিক শাখার চেয়ারম্যান শ্যাম পিত্রোদা কড়া ভাষায় ঘটনার সমালোচনা করে বলেন, কংগ্রেস কখনও এমন আচরণ সমর্থন করে না। জম্মুতে প্রচারে গিয়ে সেই প্রসঙ্গেই সরব হন মোদী।
এ সময় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়েও ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোটকে নিশানা করেন মোদী। এনসি প্রধান ফারুক আবদুল্লা এবং তার ছেলে ওমরকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘ওই রাজবংশের প্রতিনিধিরা জম্মু ও কাশ্মীরের মানুষকে বিভ্রান্ত করছেন।’’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




