স্টিল-অ্যালুমিনিয়ামে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৮ ১১ ফেব্রুয়ারী ২০২৫
"যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়ামের আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই শুল্ক। এরই মধ্যে চীনসহ বেশ কয়েকটি দেশ এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।"
"দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, নতুন শুল্ক নীতিটি সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, কানাডা, মেক্সিকোসহ যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের ওপরও এই শুল্ক কার্যকর হবে।"
"ট্রাম্প বলছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পারস্পরিক নীতির ভিত্তিতে কাজ করবে। কোনো দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করলে, যুক্তরাষ্ট্রও একই হারে পাল্টা শুল্ক আরোপ করবে।"
"বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি ট্রাম্প চীনের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন। চীনের শুল্ক বহাল থাকলেও, কানাডা ও মেক্সিকোর জন্য এক মাসের শুল্ক স্থগিত করা হয়েছে।"
"বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নীতির ফলে মার্কিন অর্থনীতির ওপর বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়ামের প্রধান সরবরাহকারী কানাডা ও মেক্সিকো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।"
"বিশ্ব বাণিজ্য বিশ্লেষকদের মতে, চীন এই পরিস্থিতির জন্য অনেকটাই প্রস্তুতি নিয়েছে। তারা ইতোমধ্যে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাণিজ্য সম্প্রসারণ করেছে। তবে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব




