রাষ্ট্রপতি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান? গুজব উড়িয়ে দিল আইএসপিআর


প্রকাশিত: ০২:২৯ ৬ আগস্ট ২০২৫
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সংস্থা আইএসপিআর। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই। এই গুজব সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে, গত জুলাই মাসেও একই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে পদত্যাগে বাধ্য করা হয়নি এবং সেনাপ্রধান আসিম মুনির রাষ্ট্রপতির পদে যাওয়ার চেষ্টা করছেন—এমন কোনো বিষয় বাস্তবে ঘটেনি। বরং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান—এই তিনজন মিলে পাকিস্তানের অগ্রগতির জন্য একসাথে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
এছাড়াও, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী, যিনি সেনা নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে নিয়ে যেসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সরকার জানে কারা এই অপপ্রচারের পেছনে রয়েছে এবং সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎকারে ভারতকে কেন্দ্র করেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আইএসপিআর মহাপরিচালক। তিনি বলেন, যদি ভারত নতুন করে কোনো আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তান তার জবাব দেবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তার ভাষায়, “প্রতিক্রিয়া শুরু হবে পূর্ব দিক থেকেই এবং পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো স্থানে আঘাত হানার সামর্থ্য রাখে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




