পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতীয় রাফাল যুদ্ধবিমান!


প্রকাশিত: ০৩:০৫ ৩০ এপ্রিল ২০২৫
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে কাশ্মির আকাশে দেখা দিয়েছে নতুন সংকট। ভারতীয় বিমানবাহিনীর ৪টি আধুনিক রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা প্রস্তুতি দেখে বিমানগুলো পিছু হটেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানি প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বুধবার (৩০ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এমন দাবি করেছে। খবরে বলা হয়, ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলো কাশ্মিরের আকাশে টহল দিচ্ছিল, যদিও তারা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।
পিটিভি আরও জানায়, পাকিস্তান বিমানবাহিনী (PAF) সঙ্গে সঙ্গে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে ও উচ্চ সতর্কতায় যায়। পাক নিরাপত্তা সূত্রগুলো জানায়, “আমাদের প্রস্তুতি এবং তৎপরতায় ভারতীয় বিমানগুলো একপর্যায়ে দ্রুত সরে যেতে বাধ্য হয়।”
এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছিলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরাসরি জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন এবং ভারত যদি আগ্রাসী মনোভাব দেখায়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দেন।
আরও একধাপ কঠোর অবস্থান নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। তিনি বলেন, “ভারত যদি আমাদের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও খোলা রয়েছে পাকিস্তানের সামনে।”
কাশ্মির অঞ্চলের আকাশে রাফালের পিছু হটা এবং পরবর্তী পারমাণবিক হুমকি—এই দুই ঘটনাই দক্ষিণ এশিয়ায় এক নতুন যুদ্ধ-আশঙ্কার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




