জিম্মি মুক্তি নিয়ে চুক্তিতে প্রস্তুত নেতানিয়াহু!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৫৯ ১৭ জানুয়ারী ২০২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন যে, গাজা উপত্যকায় থেকে জিম্মিদের মুক্তি নিয়ে চুক্তি সইয়ের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে এবং এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণ বৈঠকের আগে একটি নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসরায়েলের সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা যুদ্ধের সব লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে। এই চুক্তি সম্পর্কে জিম্মিদের পরিবারগুলোকে অবহিত করা হয়েছে এবং তাদের ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে, ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি শেষ মুহূর্তে কিছু জটিলতায় আটকে গেছে। তবে, নেতানিয়াহু আজ জানিয়েছেন, এই জটিলতা কাটিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে এবং চুক্তিটি চূড়ান্তভাবে অনুমোদন পাবে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দোহায় ইসরায়েল, হামাস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
প্রথম ধাপে, ছয় সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দি মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস সব শর্তে সম্মত না হলে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন মন্ত্রিসভা করবে না। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে, সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল-রিশক বলেছেন, তারা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




