সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮


প্রকাশিত: ০১:১০ ১০ সেপ্টেম্বর ২০২৪
সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। গত রোববার রাতে মধ্য সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এসব হামলা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা হাসান আল-গাব্বাশকে উদ্ধৃত করে বলেছে, গত রোববার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশপাশে হওয়া এই হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন।
অবশ্য যুক্তরাজ্য-ভিত্তিক একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং হামলার শিকার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মাসিয়াফের কাছে অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রও রয়েছে যা মূলত অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হামলা সম্পর্কে বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করবে না। অবশ্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসাবে নিন্দা করেছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘বেআইনী হামলা’ বলে অভিহিত করেছে।
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর যোদ্ধা ও সিরীয় সেনাবাহিনীকে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেসময় থেকেই এই ধরনের ইসরায়েলি হামলাগুলো বেড়েছে।
এছাড়া গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল।
সেই হামলার প্রতিশোধে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল ইরানের সামরিক বাহিনী।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- মার্কিন অবরোধের প্রতিবাদে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিল আইআরজিসি
- রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
- ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ১২০ জন
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনবিষয়ে যা বললেন রুমিন ফারহানা
- হরমুজ প্রণালি খোলায় সন্তুষ্ট শি জিনপিং, জানালেন ট্রাম্প
- লেবাননে হামলা বন্ধে কঠোর বার্তা: ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া





