পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:২৪ ১৮ জানুয়ারী ২০২৫
বর্তমান সময়ের অন্যতম আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’ এখন বইপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বইটির ইংরেজি শিরোনাম “Fulkumari: The Tale of a Refugee and a Rat in Pandemic Paris”। এটি ইতোমধ্যেই অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে।
লেখক পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে বইটির সাফল্যের কথা উল্লেখ করে জানিয়েছেন তার উচ্ছ্বাস। তিনি লেখেন, “গ্লোবাল র্যাংঙ্কিং আরও বেড়ে ২০,৭১৪ হয়েছে। তবে বেস্ট সেলার র্যাংঙ্কিং এক থেকে নেমে গেছে দুই ও তিনে। এড্রেনালিন রাশ অনুভব করছি।”
‘ফুলকুমারী’র গল্পে উঠে এসেছে প্যারিসে থাকা এক বাংলাদেশি শরণার্থীর জীবন। মহামারির সময়ের নির্জন প্যারিসে, তার অ্যাপার্টমেন্টে থাকা একটি ছোট ইঁদুরের সঙ্গে গড়ে ওঠা এক কল্পিত সম্পর্ক এই গল্পের মূল প্রেক্ষাপট। শরণার্থী সেই ইঁদুরটির নাম রাখে ফুলকুমারী। ইঁদুরটির সঙ্গে এক কাল্পনিক চুক্তি করে প্রতিদিন একটি গল্প বলার মধ্য দিয়ে নিজের অতীতের স্তরগুলো উন্মোচন করে সে।
বইটি সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স। ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
পিনাকী ভট্টাচার্যের ভক্তদের মধ্যে একজন তার বই সম্পর্কে বলেন, “পছন্দ করি বা না করি, একজন মানুষের প্রতিভা থাকলে তিনি নিজেই একটি টিভি চ্যানেলের মতো।”
পিনাকী ভট্টাচার্যের ‘ফুলকুমারী’ নিয়ে আপনাদের কী মতামত? আমাদের জানাতে ভুলবেন না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




