ফিলিস্তিনি জনগণকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:২১ ২২ জানুয়ারী ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী যুদ্ধে ঐতিহাসিক বিজয়ের জন্য ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন,"আমরা গাজার প্রতিরোধকামী জনগণকে তাদের শক্তিমত্তা ও সাহসিকতার জন্য অভিনন্দন জানাই। তারা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক বিশাল বিজয় অর্জন করেছে।"
তিনি আরও বলেন, গাজার এই প্রতিরোধ জনগণ অন্য জাতির জন্য উদাহরণ তৈরি করেছে যে কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়।
ইরানি সংবাদ সংস্থা ইরনার খবরে জানা যায়, প্রেসিডেন্টের এই বক্তব্য আসে গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নের পর।
হামাসের ধারাবাহিক সফল অভিযানের মুখে ইসরায়েল গত বুধবার এক অপমানজনক যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই চুক্তি মেনে নিতে এতদিন অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।
গত ১৫ মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ইরানের প্রেসিডেন্ট এই গণহত্যাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন,"ইসরায়েল এবং তার সমর্থক যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ করলেও বাস্তবিক অর্থে ইরানি জাতিই সন্ত্রাসবাদের বড় শিকার।"
গাজার এই ঐতিহাসিক প্রতিরোধ ফিলিস্তিনি জনগণের জন্য যেমন এক বড় বিজয়, তেমনি এটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




