সৌদিতে রোজা শুরু ১ মার্চ, বাংলাদেশে কবে?

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:০২ ৯ ফেব্রুয়ারী ২০২৫
সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, সৌদি আরবে ১ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার কথা রয়েছে, যার ভিত্তিতে সৌদিতে রোজা শুরু হবে।
তিনি জানিয়েছেন, এ বছর রমজান মাস ২৯ দিনের হবে এবং ২৯ মার্চ তারিখে রমজানের শেষ দিন হবে। এরপর ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সৌদি সুপ্রিম কোর্ট।
শেখ আব্দুল্লাহ আরো জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি রাতে ৩টা ৪৪ মিনিটে রমজান মাসের চাঁদের জন্ম হবে এবং সন্ধ্যায় চাঁদটি সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, যা সহজেই চোখে দেখা যাবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ বছর রমজান মাস শীত মৌসুমের শেষের দিকে শুরু হবে, যার ফলে প্রথম রোজা থাকবে শীতল পরিবেশে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলিমদের রোজা থাকবে প্রায় ১৩ ঘণ্টা।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশে, রোজা সাধারণত একদিন পরে শুরু হয়। সে হিসেবে বাংলাদেশের মুসল্লিরা ২ মার্চ রমজান পালন করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




