“কাশ্মীর পাকিস্তানের রক্তের শিরা, ছিঁড়ে নিলে রেহাই পাবে না ভারত” — হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের!


প্রকাশিত: ০১:০৯ ৬ আগস্ট ২০২৫
পাকিস্তান সেনাবাহিনী সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে জানিয়েছে, কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে এবার পাকিস্তান ভারতের ভেতরে ঢুকে পাল্টা আঘাত হানবে! আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন,“বিশ্বের কোনো শক্তিই কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মতো হামলা হলে পাকিস্তান পূর্ব দিক থেকে ভারতের হৃদয়ে আঘাত হানবে। চরম ভাষায় তিনি জানান, পাকিস্তান “ভারতের যেকোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা রাখে।”
এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন পেহেলগাম গণহত্যার প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে। আর এর জেরেই দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির গন্ধ মিলছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আরও এক ধাপ এগিয়ে কাশ্মীরকে “জগুলার ভেইন” আখ্যা দিয়ে বলেছেন,“আমরা এক জাতি না। ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি—সবকিছুতেই আমরা ভিন্ন। কাশ্মীর পাকিস্তানের রক্তের শিরা।”
তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এ বিষয়ে আপস নেই, দরকার হলে জীবন দেবেন কিন্তু কাশ্মীর ছাড়বেন না।
ভারত সরকার এরইমধ্যে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলার জবাব হবে পরিকল্পিত ও ধ্বংসাত্মক। পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে দেওয়া হবে না।
দুই পরাশক্তির এমন মুখোমুখি অবস্থান দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আঁচ আরও ঘনীভূত করছে। কূটনৈতিক মহল বলছে, যেকোনো সময়েই সীমান্ত উত্তপ্ত হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




